ট্রাম্পের আচরণ দেশের জন্য ভয়ানক বার্তা দিচ্ছে , বাইডেন
দি নিউজ লায়ন; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো আচরণ আমেরিকার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। তাছাড়া ট্রাম্পের নির্বাচনের ফলাফল না মানার বিষয়টি দেশের জন্য ভয়ানক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বাইডেন। সূত্রের খবর অনুযায়ী, বাইডেন বলেছেন, ট্রাম্পের পুরো আচরণ আমেরিকার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। ট্রাম্প যা করছেন, তা বিশ্বাস করা কঠিন হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন বাইডেন।
বাইডেন এখনো মনে করেন, রিপাবলিকান নেতারা ‘ট্রানজিশন’ সহজ করার জন্য এগিয়ে আসবেন।বাইডেন বলেন, ট্রাম্প দেখতেছেন তিনি বিজয়ী হবেন না, তবুও চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। জর্জিয়ায় বাইডেনের জয়ের ফলে ট্রাম্পের পক্ষে জয়ী হওয়ার আর কোন সম্ভাবনা নেই।
করোনা পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় আমেরিকার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। টিকা অনুমোদনের পর দ্রুততম উপায়ে জনসাধারণের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য আগাম সব বিষয়ে তথ্য প্রয়োজন। যা বাইডেনকে ট্রাম্প প্রশাসন দিচ্ছে না। দেওয়ার ইচ্ছাও নেই বলে ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Post a Comment